প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৯

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন আমিনুল ইসলাম খান।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি মন্ত্রণালয়ে এলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।

পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক পরিচিতি সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নতুন সচিবকে স্বাগত জানিয়ে বলেন, নতুন সচিব তার মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনাবোধ দিয়ে সুন্দরভাবে মন্ত্রণালয় পরিচালনা করবেন এবং প্রাথমিক শিক্ষার প্রতি বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্বারোপের বিষয় বিবেচনায় আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন যোগদান করা সচিব আমিনুল ইসলাম খান বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত রচনা করে, শিশুর আগামীর পথচলা নির্দেশ করে, জাতির উন্নতি ও অগ্রগতি প্রাথমিক শিক্ষার ওপর বহুলাংশে নির্ভরশীল, তাই প্রাথমিক শিক্ষার গুনগত মানের সঙ্গে আপোষ করা চলবে না, এ জন্য শিক্ষকদেরও যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। তিনি মন্ত্রণালয়ের সকলের সহযোগিতা কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন ও মোশাররফ হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আতাউর রহমানসহ মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসআই/এমএস/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের