রাজধানীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহী তরুণের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১২

রাজধানীর শাহজাহানপুরে দেশ ট্রান্সপোর্টের একটি বাসের ধাক্কায় আল-আমিন (২০) নামে তরুণ এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৩ ফেব্রয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, নিহত আল-আমিন পটুয়াখালী জেলার নাজিরপুর উপজেলার জুলফিকার আলীর ছেলে। তিনি বর্তমানে মানিকনগর ওয়াসা রোড শাহজাহানপুর থাকতেন। 

নিহতের মামা মিজানুর রহমান জানান, মানিক নগর এলাকার বনফুল নামে একটি বেকারি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতো আলামিন। রাতে ডিউটি শেষ করে বাইসাইকেলে করে বাসায় যাচ্ছিলো। রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর আইসিটি গেইটের দক্ষিণ পাশে আসলে পেছন থেকে দেশ ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস তার বাইসাইকেলে ধাক্কা দেয়। 
এতে আল-আমিন ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তারপরও মৃত্যু নিশ্চিত হতে তাকে মুগদায় একটি হাসপাতাল যাওয়া হয়।  

শাজাহানপুর থানার পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে দেশ ট্রান্সপোর্টের বাসটিকে জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায় বলেও জানান তিনি। 

/এআইবি/এআরআর/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী