ইজিবাইক ছিনিয়ে নিতে চালক খুন, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩

গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় খোলাবাড়ি থেকে সাদুল্যাপুর বাসস্ট্যান্ড যাওয়ার কথা বলে আব্দুল মজিদের ইজিবাইকে ওঠে মিরু মিয়া ও লাজু মিয়া। সাদুল্যাপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর তারা আরও সামনে যাবে বলে জানায়। রাত সাড়ে ৮টার দিকে একটি পরিত্যক্ত ইটভাটার ভেতর আব্দুল মজিদকে নিয়ে যায় তারা। সেখানে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মজিদকে হত্যা করে মিরু ও লাজু। এরপর ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় বগুড়ায়৷

এই ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি নিহত আব্দুল মজিদের স্ত্রী বাদি হয়ে গাইবান্ধার সাদুল্যাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযান চালিয়ে রবিবার (১৩ ফেব্রুয়ারি) গাইবান্ধা থেকে মো. মিরু মিয়া (২৪), মো. লাজু মিয়া (২৪), সাগর মন্ডল (৪২) ও বেলাল চৌধুরীকে (৪০) গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

তিনি বলেন, গ্রেফতারকৃত চার আসামি ইজিবাইক ও ব্যাটারি ছিনতাই চক্রে জড়িত। তারা গাইবান্ধার আব্দুল মজিদকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার আগেও বগুড়া, পঞ্চগড়, রংপুর, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবেশে ইজিবাইকে উঠে ছিনতাই করেছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা আব্দুল মজিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

হত্যার পর তারা বগুড়া সদর থানাধীন কামারগাড়িস্থ পুকুরপাড় মার্কেটে আরেক আসামি সাগর মন্ডলের মেসার্স রাফি ভাঙারি দোকানে নগদ ১০ হাজার টাকায় ইজিবাইকটি বিক্রি করে৷ সেখানকার বারোপুর বন্দরে বেলাল চৌধুরীর নাসিফ ট্রেডার্স-এ গিয়ে নগদ ২০ হাজার ৭০০ টাকায় ৫টি ব্যাটারি বিক্রি করে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মুক্তা ধর।

/এআরআর/এফএ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম