বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগী দেখছিলেন তিনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৩

রায়হান কামালের শিক্ষাগত যোগ্যতা তিনি প্যারামেডিক কোর্স সম্পন্ন করেছেন। অথচ নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে এই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুরের কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজারের রাইসা ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে চিকিৎসার কাজে  ব্যবহৃত প্যাড, দুটি থার্মোমিটার, একটি স্টেথোস্কোপ, দুটি সার্জিক্যাল সিজার, দুটি স্ট্যাম্প সিল, একটি এনআইডি কার্ড, মোবাইল ফোনের তিনটি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক পদবি  ব্যবহার করে নিরীহ রোগীদের জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল গ্রেফতারকৃত রায়হান।’ ‌

র‌্যাব কর্মকর্তা জানান, অনার্স ও প্যারামেডিক পাস করে সে প্রথমে একটি ফার্মাসিটিক্যালস কোম্পানিতে পার্টটাইম চাকরি করতো। পরে একটি ফার্মেসিতে চাকরি শুরু করে। এরপর সে ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে আসছিল।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম