চেন্নাই ও মালেতে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ২০:৫৪আপডেট : ০৮ মার্চ ২০২২, ২১:২৫

চেন্নাই ও মালেতে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। ১৬ মার্চ থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সপ্তাহে তিন দিনের পরিবর্তে চার দিন ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে ইউএস বাংলা।

ইউএস বাংলা জানিয়েছে, বর্তমানে চেন্নাই ও মালেতে অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। চেন্নাই ও মালেতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। চেন্নাই ও মালে ছাড়াও আন্তর্জাতিক রুট কলকাতা, শারজাহ, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে তারা। এছাড়া কলম্বো, দিল্লি, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে  এয়ারলাইন্সটির।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
বোর্ডিং ব্রিজ নষ্ট, ফ্লাইটে সাড়ে ৩ ঘণ্টা যাত্রীদের ভোগান্তি 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি