বোর্ডিং ব্রিজ নষ্ট, ফ্লাইটে সাড়ে ৩ ঘণ্টা যাত্রীদের ভোগান্তি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মে ২০২৬, ১৭:৫৪আপডেট : ১৪ মে ২০২৬, ১৭:৫৪

একদিকে বৃষ্টি, অন্যদিকে বোর্ডিং ব্রিজ নষ্ট। এ অবস্থায় আড়াই শতাধিক যাত্রীকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ফ্লাইটের ভেতরেই আটকে থাকতে হয়েছে। এ সময় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত সমাধান না পাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ ভোর ৬টার দিকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। তখন বৃষ্টিও চলছিল। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দেয়, বোর্ডিং ব্রিজ নষ্ট থাকায় বৃষ্টি না থামা পর্যন্ত যাত্রীদের রানওয়েতে অপেক্ষা করতে হবে।

পরে সকাল সাড়ে ৯ টার দিকে বৃষ্টি থামলে যাত্রীরা নামতে পারেন। এরপর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

যাত্রীদের অভিযোগ, বোর্ডিং ব্রিজ সচল থাকলে তারা দ্রুত নামতে পারতেন। কিন্তু এটি নষ্টের কারণে দীর্ঘ সময় ফ্লাইটের ভেতরে আটকে থাকতে হয়েছে। এতে ভোগান্তির পাশাপাশি ঢাকাগামী যাত্রীদের সময়সূচিও ব্যাহত হয়। স্বজনরাও বিমানবন্দরে অপেক্ষা করে দুর্ভোগে পড়েন বলে জানান তারা। 

যাত্রীরা আরও অভিযোগ করেন, ফ্লাইটের ভেতরে দীর্ঘ অপেক্ষার কারণে অনেকে ক্ষোভে চিৎকার-চেঁচামেচি করলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিমানবন্দরে তিনটি বোর্ডিং ব্রিজ থাকলেও দুটি প্রায় ২৬ বছর পুরোনো এবং একটি এখনো পুরোপুরি সচল নয়। পুরোনো ব্রিজগুলোও প্রায়ই নষ্ট হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আলমগীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
বিমানে দীর্ঘ সফর, মাঝ-আকাশে খাবার বাছাইয়ে সতর্ক থাকুন
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল