‘শপিং সেন্টারে ব্রেস্টফিডিং ও ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২২, ২২:৫৬আপডেট : ০৮ মার্চ ২০২২, ২২:৫৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, একটি দেশ ও জাতির উন্নয়নে নারীদের কোনও বিকল্প নেই। আজকের নারীরা আর পিছিয়ে নেই। নারীরা তাদের অধিকার আদায় করে নিতে শিখেছে। নারীরা এখন জানে কীভাবে অধিকার আদায় করতে হয়। তিনি বলেন, ‘ডিএনসিসি এলাকায় নতুন প্রতিটি শপিং সেন্টারে ব্রেস্টফিডিং সেন্টার ও ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকতে হবে।’

মঙ্গলবার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগর ভবনে নারী দিবস  উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দ্য কার্টার সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ডিএনসিসিতে সেবা প্রদানের ক্ষেত্রে নারীদেরকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়। শুধু নারী দিবসে নয়, বছরের ৩৬৫ দিনই নারীদের সম্মান ও সেবা প্রদানে ডিএনসিসি প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তিনিও কিন্তু একজন নারী, তিনি হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। যিনি সবসময় বঙ্গবন্ধুর পাশে থেকে উনাকে অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছিলেন।’ 

মেয়র আতিক আরও উল্লেখ করেন, বঙ্গমাতার অনুপ্রেরণাতেই জেলে থাকা অবস্থায় বঙ্গবন্ধু ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি লিখেছিলেন।

নারীরা অনেক সময় সব অভিযোগ সরাসরি দিতে চায় না, কিংবা সম্ভব হয় না, তাই মেয়র ডিএনসিসির ‘সবার ঢাকা’ অ্যাপের  মাধ্যমে নারীদেরকে তাদের অভিযোগ জানানোর জন্য আহ্বান করেন এবং দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে দ্য কার্টার সেন্টারের প্রতিনিধিসহ আরও উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শবনম জাহান নাহিদ ইজাহার খান প্রমুখ।

 

 

/এসএস/ এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম