পটুয়াখালীতে গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামীসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৩:৫৪আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩:৫৪

পটুয়াখালীর গলাচিপায় তনয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও ননদসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৯ মার্চ) দুপুরে র‌্যাব ৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন– তনয়ার স্বামী মিলন, ননদ রুবিনা বেগম, ননদের স্বামী হেলাল চৌকিদার ও ছেলে সাগর চৌকিদার।

র‌্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গাজীপুরের টঙ্গী থেকে মামলার প্রধান আসামি মিলনসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে দাম্পত্য কলহের জেরে গত ২ মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী তনয়ার শরীরে এসিড নিক্ষেপ করে মিলন। এতে তার চোখ ও মুখমণ্ডলের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় তনয়ার বড় ভাই ইভান হাওলাদার বাদী হয়ে তনয়ার স্বামী, ননদ পানপট্টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য, ননদের স্বামী ও ননদের ছেলেকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর আসামিরা সবাই পালাতক ছিল। র‌্যাব গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করে।

/এআরআর/আরকে/এফএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম