টরন্টো-ঢাকা রুটে ২৬ মার্চ থেকে বিমানের ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২২, ১২:২৪আপডেট : ১১ মার্চ ২০২২, ১২:২৪

আগামী ২৬ মার্চ থেকে কানাডার টরন্টোতে ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ তথ্য জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ঢাকা থেকে সরাসরি টরন্টোতে ফ্লাইট চালুর বিষয়ে কার্যক্রম অনেকটা চূড়ান্ত হয়েছে।’

শুক্রবার (১১ মার্চ) সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা ২০২২’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ঢাকা টু নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছি। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যগুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।'

বিমানের সেবার মান নিয়ে ‘আপস করা হবে না’ জানিয়ে মাহবুব আলী বলেন, ‘বাংলাদেশের পতাকা বহন করে বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমান উড়ে যায়। আমরা চাই সেই বিমান মাথা উঁচু করে দাঁড়াক। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবাই বিমানে ভ্রমণ করবেন। বিমানের ভ্রমণ আনন্দদায়ক হবে। যে কোনও ধরনের অভিযোগ আমাদের জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে। বিমানের সেবার মান নিয়ে আমরা কোনও আপস করবো না।'

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার তানজীব উল আলম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
জেদ্দা থেকে আসা বিমানের ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন: কার্নি
সর্বশেষ খবর
বৃষ্টির মেঘ কাটছে না, আগামী কদিনের আবহাওয়া কেমন যাবে?
বৃষ্টির মেঘ কাটছে না, আগামী কদিনের আবহাওয়া কেমন যাবে?
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে