কণ্ঠশিল্পী ইলিয়াসের মামলায় স্ত্রী সুবাহ’র জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১৩:০৮ আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৩:০৮

কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তার স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৪ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।
 
এর আগে ২০২১ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। তবে বিয়ের পর সপ্তাহ পার না হতেই শুরু হয় ঝামেলা। সুবাহর অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। আর ইলিয়াসের অভিযোগ, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।

পরে গত ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়িকা সুবাহর বিরুদ্ধে মামলা করেন তার স্বামী  ইলিয়াস হোসাইন। রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়।
 
মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ ২০২১ সালের ২৮ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।

‘২০১৯ সালের নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেঁস্তোরায় ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সুবাহ। ওই সময় সুবাহ বলেন, ইলিয়াসকে দেখতে তার সাবেক প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো। এরপর ইলিয়াসের মোবাইল নম্বর জোগাড় করে বারবার কল দেন। একপর্যায়ে কল রিসিভ করেন ইলিয়াস। ফোনে তাদের আলাপের মধ্যে প্রেম হয়’- বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে ওই মামলায় আগাম জামিন চেয়ে সুবাহ হাইকোর্টে আবেদন জানান।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে রায় বুধবার  
ক্রিকেটার নাসির-তামিমার মামলার রায় ১০ জুন
ক্রিকেটার নাসিরকে বিয়ে করার যেসব কারণ জানালেন তামিমা
সর্বশেষ খবর
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিভিন্ন ব্যাংকে লেনদেন সেবা বিঘ্ন: আইটি প্রতিষ্ঠানকে তলব করলো বাংলাদেশ ব্যাংক
বিভিন্ন ব্যাংকে লেনদেন সেবা বিঘ্ন: আইটি প্রতিষ্ঠানকে তলব করলো বাংলাদেশ ব্যাংক
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক