হাতিরঝিলে যুবকের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ২২:৩৮আপডেট : ১৭ মার্চ ২০২২, ২২:৩৮

রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলায় হুমায়ুন গাজী (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই  হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

হারুন অর রশিদ বলেন, ‘বুধবার দিবাগত (১৭ মার্চ) রাত তিনটায় ৩২৬/১ নয়াটোলার ভাড়া বাসা থেকে হুমায়ুন গাজী মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

মৃতের চাচা ইসহাক মিয়া জানান, হুমায়ুন পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। ভাড়া বাসায় স্ত্রী শারমিনকে নিয়ে থাকতেন। স্বামী-স্ত্রীর মধ্যে সবসময়  ঝগড়া-বিবাদ লেগে থাকতো। স্ত্রী শারমিন বেগম তার সঙ্গে থাকতে চাইতেন না।

জানা গেছে, মৃত হুমায়ুন গাজী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলকাঠি গ্রামের সবজি ব্যবসায়ী খবির গাজীর ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট।

/এআইবি/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
প্রধানমন্ত্রীর অসন্তোষের পর হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম