বকেয়া বেতন ভাতার দাবিতে রেডিও টুডে’র কর্মীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মার্চ ২০২২, ১১:৫৮আপডেট : ২০ মার্চ ২০২২, ১১:৫৮

অবিলম্বে বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ‘ন্যায্য পাওনা’ ও ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন রেডিও টুডে'র কর্মীরা। রবিবার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী রেডিও টুডের কর্মীরা বলেন, দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯ দশমিক ৬ এ বিগত কয়েক বছর ধরে বেতন ভাতা, পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা ভীষণভাবে অনিয়মিত। বর্তমানে বেশিরভাগ কর্মীর ৫-৬ মাসের বেতন ভাতা বকেয়া পড়েছে। ফলে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। 

তারা আরও বলেন, বেতন ভাতা ও অন্যান্য ন্যায্য পাওনার জন্য শত অনুনয় বিনয় ও আবেদন নিবেদন করলেও মালিকপক্ষ তাতে কর্ণপাত তো করছেই না বরং নানান টালবাহানা ও ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। একই সঙ্গে কর্মীদের চাকরি থেকে নিয়মবহির্ভূতভাবে ছাঁটাই, চাকরি ছেড়ে দেওয়ার চাপসহ নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসময় রেডিও টুডে'র কর্মীরা বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ প্রদান এবং ভুক্তভোগী কর্মী ও তাদের পরিবারের কাছে কর্তৃপক্ষের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেন। 

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম