বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত, নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ কৃষিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২২, ১৭:৪২আপডেট : ২০ মার্চ ২০২২, ১৮:৩৩

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দুই বছর পরে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অনবরত নানারকম মিথ্যাচার করছে। তিনি বলেন, ‘এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতির জন্য দলের বিভিন্ন স্তরে সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

রবিবার (২০ মার্চ) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা আওয়ামী লীগের দায়িত্ব। বর্তমান সরকারের দায়িত্ব। নির্বাচন বানচাল করতে বিএনপিসহ যারা ষড়যন্ত্র করছে, তাদের মোকাবিলা করাও আওয়ামী লীগের দায়িত্ব। আমরা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছি।’

বিএনপির ব্যর্থ আন্দোলন ও আস্ফালন-বিবৃতি প্রসঙ্গে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘২০০৯ সালে আমরা ক্ষমতার আসার পর থেকেই  খালেদা জিয়া, বিদেশে থেকে তারেক রহমান, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা সরকার পতনের আন্দোলন, কর্মসূচি ও বিবৃতি দিয়ে আসছে। তার ফল কী, আমরা তা দেখেছি। সেসব ব্যর্থ আন্দোলনের পুনরাবৃত্তি ও অকার্যকর আস্ফালন-বিবৃতি আমরা দেখে আসছি। তারা ক্ষমতার বাইরে ছিল, এখনও আছে; ভবিষ্যতেও ক্ষমতার বাইরেই থাকবে। রাজনৈতিক মূলধারায় আর কখনও প্রভাব বিস্তার করতে পারবে না।’

সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, ছানোয়ার হোসেন, ছোট মনির প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোয়ারা বেগম ও সঞ্চালনা করেন সদস্য সচিব ফেরদৌসি আক্তার রুনু।

 

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম