টিপু হত্যা

মুসাকে দেশে আনার চেষ্টা করা হবে: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ১৫:২৫আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫:২৫

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে আন্ডারওয়ার্ল্ড কানেকশন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সংশ্লিষ্টতাও পেয়েছে সংস্থাটি। এ হত্যার সমন্বয়কারী সুমন শিকদার ওরফে মুসাকে দুবাই থেকে ফিরিয়ে আনতেও কাজ করা হবে। এখন মুসা সম্পর্কে বিভিন্ন তথ্য দুবাইয়ের আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আদান-প্রদান করা হচ্ছে। পুলিশ সদর দফতরের মাধ্যমে যথাযথভাবে দুবাই কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হবে। পাশাপাশি হত্যায় জড়িত শামীম ওরফে মোল্লা শামীমকেও খোঁজা হচ্ছে।

মূলহোতাকে শনাক্ত করতে শামীম ও মুসাকে খুঁজছে পুলিশ

শনিবার (২ এপ্রিল) রাজধানীর কাওরানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে শুরু করে অনেক জায়গায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার হয়েছে। এর মধ্যে বিকাশ, প্রকাশ, মানিক ও মোল্লা মাসুদের নাম বেশি শোনা গেছে।

খন্দকার আল মঈন জানান, ‘এ ঘটনায় আন্ডারগ্রাউন্ডের কিছু লোক জড়িত থাকার তথ্য পেয়েছি। বিদেশ থেকে টিপুকে হুমকি দেওয়া হয়েছিল। এর প্রমাণও পাওয়া গেছে।’

/আরটি/এফএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম