টিপ পরা নিয়ে হেনস্তা

সেই পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ১৭:৫৭আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৯:০৮

রাজধানীর ফার্মগেটে নারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগে পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বিকালে ডিএমপির প্রটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোশতাক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি অভিযোগ আসার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। কমিটি গঠন করা হয়েছে। কাজ চলছে। আজ ওই কনস্টেবলের সাপ্তাহিক ছুটির দিন ছিল। সে দায়িত্বে নেই। বিভাগীয় ব্যবস্থা হিসেবে সাসপেন্ড করা হয়। এটা আমিই করতে পারি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত হবে। তারপর স্থায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই ব্যক্তির গায়ে পুলিশের পোশাক ছিল। ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই ওই ব্যক্তি বাইক চালিয়ে চলে যান বলে অভিযোগে করেন ড. লতা সমদ্দার। পরে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

/এআরআর/এফএ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ