ড্রেজার সরবরাহে এএসএসএল-বিআইডব্লিউটিএ চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১৮:০০আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৭:৩৫

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে ড্রেজার সরবরাহ সংক্রান্ত এক চুক্তিতে সই করেছে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড (এএসএসএল)।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিলের বিআইডব্লিউটিএ সম্মেলন কক্ষে এএসএসএল’র ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী ও প্রকল্পের পরিচালক, বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে দুটি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার সরবরাহ করতে হবে এএসএসএল-কে। এ কাজের জন্য এএসএসএল-কে ২১২ কোটি ৬০ লাখ টাকা দেবে বিআইডব্লিউটিএ। ৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় এএসএসএল-কে ড্রেজার সরবরাহের এই কাজ দেওয়া হয়।

চুক্তি সই অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ‘আনন্দ শিপইয়ার্ড একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাদের কাজের মান নিয়ে প্রশ্ন নেই। ভালো কাজের জন্য বিআইডব্লিউটিএ’র সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্কও পুরনো। এবারও আনন্দ তাদের কাজ দিয়ে দুই প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও জোরালো করবে বলে প্রত্যাশা করছি।’

আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী বলেন, ‘মানসম্মত কাজ দিয়ে দেশে এবং দেশের বাইরে আনন্দ এরইমধ্যে বিশেষ একটি জায়গা করে নিয়েছে। কাজের মান নিয়ে আনন্দ কখনও আপস করনি। ড্রেজার সরবরাহের এই কাজেও আনন্দ সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’

গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে ড্রেজার সরবরাহের কাজ সম্পন্ন করার আহ্বান জানান প্রকল্প পরিচালক আব্দুল মতিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন আনন্দ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নাহিদ নিগার, নির্বাহী পরিচালক প্রকৌশলী তারিকুল ইসলাম, পরিচালক (কারিগরি) সাইফুল ইসলাম, পরিচালক আব্দুল্লাহ নাজমা নওরোজ, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহবুবুল রায়হানসহ অনেকে।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
লঞ্চের ভাড়া বাড়ানো হবে, তবে আলোচনা সাপেক্ষে  
ঈদ উপলক্ষে বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চলবে বিশেষ লঞ্চ
বিআইডব্লিউটিএতে চাকরি, ১৩ ক্যাটাগরির পদে নিয়োগ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম