রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২২, ১৬:০৫আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৬:১৩

প্রখর রোদ উপেক্ষা করেই রমজানের প্রথম জুমায় মসজিদে মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের। রাজধানীর প্রায় সব মসজিদে অন্য সময়ের চেয়ে বেশি মুসল্লিদের উপস্থিতি দেখা গেছে। কোথাও-কোথাও মসজিদের ভেতরে মুসল্লিদের সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে।

রাস্তার পাশের মসজিদগুলোতে জায়গা না হওয়ায় মূল সড়কেও গেছে নামাজের কাতার, তীব্র রোদের মধ্যেই প্রার্থনা করেছেন মুসুল্লিরা।

বায়তুল মোকাররমের জুমার নামাজ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে মুসল্লিরা মসজিদে আসা শুরু করেন। বেলা ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ এসেছিলেন জাতীয় মসজিদে। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেককে বাইরেও নামাজ আদায় করতে দেখা গেছে। জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন খুতবায় রমজানের আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

এদিকে রাজধানীর গুলশান, বনানী, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকাতেও দেখা গেছে মুসল্লিদের উপচেপড়া ভিড়। তীব্র রোদের মধ্যে অনেকেই রাস্তায় নামাজ আদায় করেছেন। বেশির ভাগ মসজিদে জুমার বয়ানে রমজানের ইবাদত, যাকাত নিয়ে আলোচনা করেন ইমাম-খতিবরা।

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

/সিএ/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি