বাংলাদেশে আসার ৩ দিন আগেই অনলাইনে দিতে হবে স্বাস্থ্য তথ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২২, ২০:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২১:০৩

এতদিন বিদেশ থেকে বাংলাদেশে আসার পর বিমানবন্দর ও স্থলবন্দরে ইমিগ্রেশনের আগে হাতে লিখে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। সেই ফরম জমা দিতে লাইনে দাঁড়িয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই দুর্ভোগ কমাতে এখন থেকে দেশে আসার ৩ দিন আগেই অনলাইনে স্বাস্থ্যগত তথ্যের ফরম পূরণের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করবে বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতর গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ সংক্রান্ত পদ্ধতি বাস্তবায়ন করতে চিঠি দেয়।

বিভিন্ন দেশে করোনা মহামারির শুরু থেকেই ভ্রমণকারীদের স্বাস্থ্যগত তথ্য সংগ্রহে অনলাইনে সংগ্রহের পদ্ধতি চালু হয়। তবে বাংলাদেশে অনলাইনে এ তথ্য সংগ্রহের পদ্ধতি এবারই প্রথম চালু হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে হাতে লিখে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করে হেলথ ডেস্কে জমা দিতে হয়। এতে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এ সমস্যা নিরসনে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের দেশে আসার ৩ দিন আগেই হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। স্বাস্থ্য অধিদফতরের http://health declaration.dghs.gov.bd  এই ওয়েব লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউআর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে। বোর্ডিংয়ের সময় যাত্রীর হেলথ কার্ড আছে কিনা এয়ারলাইন্স কর্তৃপক্ষ তা যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের এই পদ্ধতি বিমানবন্দরে বাস্তবায়নের জন্য কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

/সিএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের