জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস দক্ষিণ সুদানে দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণকারী ল্যান্স কর্পোরাল কফিল মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সিএমডিসিতে লজিস্টিক এরিয়ার তত্ত্বাবধানে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ৬ এপ্রিল দক্ষিণ সুদানে মৃত্যুবরণ করেন। বুধবার (১৩ এপ্রিল) তার মরদেহ দেশে পৌঁছায়।
সকল আনুষ্ঠানিকতা শেষে সেনাসদস্যের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টারে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর রামগতিতে নিয়ে যাওয়া হয়।









