ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করলো সিএজি কার্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৪, ২২:৫৭আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২২:৫৭

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়। সিএজি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কামরুন নাহার, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) রেফায়েত উল্লাহ ও হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) আবুল কালাম আজাদসহ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের গুরুত্ব সম্পর্কে সিএজি মো. নুরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ।

তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা ঘোষণা করেন বাঙালি জাতির বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে ও দিকনির্দেশনায় ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

পরে অনুষ্ঠানে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
রিজভীর জন্মদিনে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের দোয়া
জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?