নবম পে-স্কেল বাস্তবায়নে সরকারি কর্মচারী পরিষদের সাত দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ১৩:৪২আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৩:৪২

নবম পে-স্কেল বাস্তবায়নে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। শনিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম সাহেব হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে থেকে এসব দাবি জানানো হয়।

সাত দফা দাবি তুলে ধরেন পরিষদের মহাসচিব মো. আমজাদ আলী খান। তাদের দাবিগুলো হলো- জাতীয় স্থায়ী বেতন কমিশন গঠনপূর্বক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ১৯৭৩ সালের দশ ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে ও সর্বোচ্চ বেতনের পার্থক্য ১ দশমিক ৫ হতে হবে। আগের মতো শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল করতে হবে।

নবম পে-স্কেল প্রদানের আগ পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করা এবং সরকারি কর্মচারীদের আগের মতো তিনটি টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহাল করা। জীবনযাত্রার মান সমন্নত রাখার স্বার্থে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার ৯০ থেকে ১০০ শতাংশ ও গ্রাচ্যুইটির হার টাকায় ১=২৩০ টাকার স্থলে ১=৪০০ টাকায় উন্নীত করার দাবিও জানানো হয়। 

সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরে আরও বলা হয়, এক ও অভিন্ন নিয়োগ বিধি চালুসহ সচিবালয়ের মতে সচিবালয়ের বাইরে সকল সরকারি কর্মচারীদের সিলেকশন গ্রেডসহ পদবী ও বেতন বৈষম্য দূর করতে হবে। ব্লক পোস্টধারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে; আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে। বিভিন্ন সরকারি দফতর বা প্রতিষ্ঠানে কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ, অত্যাচার-নির্যাতন মূলক ও মিথ্যা মামলা বন্ধ বা প্রত্যাহার করতে হবে; ক্যাডারে কর্মরত কর্মচারীদের মতো প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের বিনা সুদে ৩০ থেকে ৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ দিতে হবে এবং চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩২ বছর এবং অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ন্যায় সকল দফতরে পোষ্য কোটা চালু করতে হবে।

বক্তারা বলেন, দাবি আদায়ের লক্ষ্যে এই সাত দফা দাবি নিয়ে আগামী ১১ মে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যলয়ে স্মারকলিপি প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মো. মতিউর রহমান, উপদেষ্টা মো. মহিউদ্দিন, মো. বরকত খান, কার্যকরী সভাপতি আসকার ইবনে শায়েখ খাজা, সহ-সভাপতি মো. ইব্রাহীম প্রমুখ।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের