সার্বিয়ায় মারা যাওয়া কর্মী বাদল খন্দকারের লাশ দেশে এসেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ০৩:১৯আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৩:১৯

বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে সার্বিয়ায় গিয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া বাংলাদেশি কর্মী বাদল খন্দকারের মৃতদেহ দেশে এসেছে। শনিবার রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। তার স্ত্রী শাহনাজ আক্তার সাথী মরদেহটি গ্রহণ করেন এবং কান্নায় ভেঙে পড়েন।

বাদল খন্দকারের ভাই সাদ্দাম জানান, মরদেহ তার নিজ বাড়ি মানিকগঞ্জ দাফন করা হবে।

গত ৮ মার্চ বাদল খন্দকারের মৃত্যু নিয়ে বাংলা ট্রিবিউন একটি প্রতিবেদন প্রকাশ করে। এর পর মৃত বাদল খন্দকারের বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেন ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

পরিবারের আবেদনের পর দেশে লাশ পাঠানোর উদ্যোগ নেয় দূতাবাস। সার্বিয়ায় নিযুক্ত অনারারি কনসাল জেনারেল ডেভর ব্রেসিককে অবহিত করা হলে তিনি স্থানীয়ভাবে যোগাযোগ করে তার মৃতদেহের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন এবং দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় পুলিশ ও ফিউনারেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন।

এরপর লাশ দেশে পাঠানোর খরচ বহনের জন্য ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে চিঠি দেয় দূতাবাস। এর প্রেক্ষিতে অর্থ বরাদ্দের অনুমোদন দেয় বোর্ড।

উল্লেখ্য, চার মাস আগে মেসার্স নূরজাহান রিক্রুটিং এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে কাজের উদ্দেশ্যে সার্বিয়ায় যান ১৪ বাংলাদেশি কর্মী। কিন্তু গিয়ে দেখেন সার্বিয়ান কোম্পানি ‘ভেকা প্লেনা’ বন্ধ হয়ে গেছে। কাজ না পেয়ে হতাশায় পড়েন তারা। তাদের মধ্যে একজন মানিকগঞ্জের বাদল খন্দকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পথেই মারা যান। বাদলের মৃত্যুর পর তার মৃতদেহ দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছিল তার পরিবার।

/এসও/আইএ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম