অপ্রীতিকর ঘটনা এড়াতে নিউমার্কেটে মোতায়েন থাকবে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ০৩:৫৯আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১০:০১

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের কারণে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মার্কেট খোলার সময় যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকবে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে সকালে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবে পুলিশ। মোতায়েন রাখা হবে পুলিশ সদস্য।

এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গেও কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা এ বিষয়টি দেখভাল করছেন, যাতে ব্যবসায়ীদের দোকান খোলার সময় কোনোধরনের বাধা দেওয়ার বিষয় না হয়।’ মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষকদের কথা বলার মাধ্যমে বিষয়টি সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাজ্জাদুর রহমান আরও বলেন, করোনা মহামারির কারণে গত দুই বছর ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এছাড়া এখন রমজান মাস চলছে, সামনে ঈদকে কেন্দ্র করে মার্কেটকেন্দ্রিক যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অনেক ধৈর্য ধরেছে। পুলিশি অ্যাকশন নেওয়ার বিষয়ে মানবিকতা দেখানো হয়েছে।

আরও পড়ুন: কেনাকাটার সময় বাগবিতণ্ডা, ঢাকা নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ

/আরটি/এমএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী