কেনাকাটার সময় বাগবিতণ্ডা, ঢাকা নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ০১:৪৩আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৫:৩৮

রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি দোকানে কাপড় কিনতে যাওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে দশটার পর সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। ছোড়া হয়েছে একাধিক রাবার বুলেট ও টিয়ার শেল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত ১১টায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী নিউমার্কেটে গেলে দোকানীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ।

ব্যবসায়ীদের অভিযোগ, একটি দোকানে চটপটি খাওয়ার পর ‘টাকা না দেওয়ার’ কারণে বাগবিতণ্ডার শুরু হয় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর। বাগবিতণ্ডার জেরে হাতহাতি হয়। পরবর্তী সময়ে এ ঘটনা ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে হামলা চালায়।

পুলিশের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মুহাম্মদ ফারুকুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ কাজ করছে।

এ সংঘর্ষের ফলে নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

/আরটি/‌এমএস/ইউএস/
সম্পর্কিত
নিউমার্কেটে খুন হওয়া ব্যক্তি আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী টিটন 
নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ 
ভূমিকম্পে ৪ জেলায় যত ক্ষয়ক্ষতি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম