ছাত্রদের হল ছাড়ার নির্দেশ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৫:৩৫আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬:১৫

ঢাকা কলেজের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালের মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

ঢাকা কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম মইনুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা করা হলো। আজ মঙ্গলবার বিকালের মধ্যে ছাত্রদের হল খালি করতে হবে। 

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এ ঘোষণা দিলো কলেজ প্রশাসন। 

বিজ্ঞপ্তি উল্লেখ্য, সোমবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেটে গেলে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় শিক্ষার্থীদের মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ছাত্রদের হল ছাড়ার নির্দেশ  

আরও পড়ুন:

নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ: সাংবাদিকদের ওপর হামলা
নিউ মার্কেট এলাকায় টানা সংঘর্ষ চলছে, যান চলাচল বন্ধ
নিউ মার্কেটের সংঘর্ষ: রক্ষা পায়নি অ্যাম্বুলেন্সও
সংঘর্ষে নেতৃত্বশূন্য শিক্ষার্থীরা, আলোচনায় বসবেন কে?
সায়েন্সল্যাব মোড় অবরুদ্ধ, যাত্রী দুর্ভোগ চরমে
নিউ মার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ২০

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম