ঘণ্টাখানেক বিরতির পর আবারও সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৬:২৮আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৭:০২

নিউমার্কেট এলাকায় ঘণ্টাখানেক থেমে থাকার পর ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে বিকাল সোয়া ৪টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। ব্যবসায়ীরা ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়ে কলেজের ভেতরে শিক্ষার্থীদের দিকে ইটপাটকেল ছুড়ছেন এবং কলেজের ভেতর থেকে শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুড়ছেন।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত রয়েছে। সংঘর্ষ থামাতে পুুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। 

এদিকে, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিকালে ঢাকা কলেজে প্রবেশ করেছেন। তারা ছাত্রদের সঙ্গে আলোচনায় বসেছেন। এর আগে দুপুরে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ঢাকা কলেজে প্রবেশ করলে শিক্ষার্থীদের তোপের মুখে বের হয়ে আসেন।   

অপরদিকে, ঢাকা কলেজ এলাকায় মোবাইল ইন্টারনেটে সংযোগ পাওয়া যাচ্ছে না।

সোমবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেটে গেলে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় শিক্ষার্থীদের মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন...

নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ: সাংবাদিকদের ওপর হামলা
নিউ মার্কেট এলাকায় টানা সংঘর্ষ চলছে, যান চলাচল বন্ধ
নিউ মার্কেটের সংঘর্ষ: রক্ষা পায়নি অ্যাম্বুলেন্সও
সংঘর্ষে নেতৃত্বশূন্য শিক্ষার্থীরা, আলোচনায় বসবেন কে?
সায়েন্সল্যাব মোড় অবরুদ্ধ, যাত্রী দুর্ভোগ চরমে
নিউ মার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ২০

/এনএল/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম