হিজড়াদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২২, ১৯:০৮আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৯:০৮

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন মোটিভেশনাল কার্যক্রম, ক্যাম্পেইন, কাউন্সেলিং ও হিজড়া জনগোষ্ঠীর ভাতার পরিমাণ বাড়ানোর সুপারিশ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া বৈঠকে স্থানীয় দুস্থ শিশুদের সুরক্ষায় সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় হাওরবেষ্টিত অঞ্চল, উপকূলীয় এলাকা এবং দেশের বিভিন্ন অনগ্রসর জেলায় কার্যক্রম সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় জানায়, হিজড়া শিক্ষার্থীদের চার স্তরে মাসিক উপবৃত্তি দেওয়া হয়। ৫০ বা তার চেয়ে বেশি বয়সী অক্ষম ও অসচ্ছল হিজড়াদের জনপ্রতি মাসিক ৬০০ টাকা হারে ভাতা দেওয়া হয়। দক্ষতা বৃদ্ধির জন্য হিজড়াদের ৫০ দিনের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা আছে। প্রশিক্ষণ শেষে ১০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুপতা ইয়াসমিন, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান