ট্যুরিস্ট পুলিশ ও ফরাজী হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২২, ০০:২১আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০০:৩৮

বাংলাদেশ টুরিস্ট পুলিশ ও ফরাজী হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশ টুরিস্ট পুলিশের সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা হাসপাতালটি থেকে আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রামপুরায় টুরিস্ট পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

টুরিস্ট পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তা পুলিশ সুপার ইব্রাহিম খলিল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এবং ফরাজী হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ ডিভিশন-১, সরদার নুরুল আমিন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং উর্ধ্বতন কর্মকর্তারা। ফরাজী হাসপাতালের সিনিয়র চিকিৎসক ও কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

/আরটি/এমপি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম