নতুন শনাক্ত ২৬-এর ১৮ জনই ঢাকা জেলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২২, ১৭:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৭:১০

করোনাভাইরাসের সংক্রমণের নিম্নগতি অব্যাহত রয়েছে। সারাদেশে ৬টি জেলায় গেলো ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন; যার মধ্যে ঢাকা জেলাতে শনাক্ত হয়েছেন ১৮ জন।

শনিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সংক্রমণের নিম্নগতিতে আগের ২৪ ঘণ্টার মতো গত ২৪ ঘণ্টায়ও ভাইরাসটিতে কোনও মৃত্যু হয়নি। তবে কিছুটা বেড়েছে নতুন রোগী শনাক্ত, বেড়েছে শনাক্তের হারও।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় (২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬ জন। আর তাদের মধ্যে কেবল ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছেন ২২ জন। এর মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ১৮ জন। এ বিভাগে শনাক্ত হওয়া বাকি চার জনের মধ্যে গাজীপুরে শনাক্ত হয়েছেন তিন জন এবং নারায়ণগঞ্জে শনাক্ত হয়েছেন একজন।

আর বাকি চার জনের মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় শনাক্ত হয়েছেন একজন, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় একজন আর সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন দুই জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম