রমজানজুড়েই ইফতার বিতরণ করবে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২২, ১৯:৫৪আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৯:৫৪

রমজানের শুরু থেকে মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন চট্টগ্রাম নগরে ছিন্নমূল, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে আসছে। আওয়ামী লীগের প্রবীণ নেতা ও চট্টগ্রামের সাবেক মেয়র, প্রয়াত এবিএম মহিউদ্দীন চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ‘মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন’ শনিবারও (২৩ এপ্রিল) ২১তম রমজানে চট্টগ্রাম নগরে ইফতার বিতরণ করেছে।

এদিন মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরের নন্দন কানন, ষোলশহর, প্রবর্তক মোড়ে প্রায় দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন যুবলীগের কেন্দ্রীয় সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তার ব্যবস্থাপনায় রোজার শুরু থেকে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ফাউন্ডেশনটি।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘এবিএম মহিউদ্দীন চৌধুরী ছিলেন দরদী নেতা। প্রতি রমজানে তিনি সহস্রাধিক অসহায় মানুষের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা করতেন। তাদের সঙ্গে নিজেও খেতেন। আজ তিনি নেই। কিন্তু তার আদর্শ রেখে গেছেন। আমরা তার ক্ষুদ্র কর্মী হিসেবে, তার মানবিক গুণাবলী ধারণ করার চেষ্টা করছি।’

মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের এই কর্যক্রম পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম কুতুবউদ্দীন চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, মোহাম্মদ তসলিম, কাজী দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, মোহাম্মদ জাহেদ প্রমুখ।

/এসআই/এফএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম