লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না: নৌ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৭:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৮:৫৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অনুমোদিত সংখ্যার চেয়ে লঞ্চে অধিক যাত্রী নেওয়া যাবে না। প্রয়োজনে যাত্রীর চাপ সামাল দিতে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। সময় মতো ছেড়ে যাবে লঞ্চ।

রবিবার (২৪ এপ্রিল) সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার পরিচালক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী এ সময় লঞ্চ মালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা কাজ করছেন তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছেন না। আমরা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছি।’

এ সময় ঝুঁকি নিয়ে লঞ্চে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না: নৌ প্রতিমন্ত্রী

তিনি বলেন, ঝুঁকি নেওয়ার চেয়ে জীবন অনেক মূল্যবান। আমরা আগামী ২০২৫-২৬ সালে আরও নিরাপত্তার সঙ্গে যাত্রী পারাপার করতে পারবো। ঈদ সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, ঈদ ঘিরে দুষ্টচক্র সক্রিয় আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। বলেছেন, কালবৈশাখী ঝড় এলে লঞ্চকে নিরাপদ স্থানে চলে আসতে হবে।

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি