বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের নীতিমালা চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ২০:১০আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২০:১০

বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার সংক্রান্ত নীতিমালা চায় সংসদীয় কমিটি। এ লক্ষ্যে খসড়া নীতিমালা তৈরি করতে একটি সাব কমিটও গঠন করা হয়েছে। ভিআইপি লাউঞ্জ ব্যবস্থার সংক্রান্ত সরকারের সার্কুলারগুলো একত্রিত করে সাব কমিটিকে এ নীতিমালা তৈরি করতে বলেছে।

বুধবার (২৭ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্য তানভীর ইমামকে আহ্বায়ক করে এই সাব কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান এবং কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটি ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২’ কে আরও যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কক্সবাজার ও সিলেট বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শনের সুপারিশ করা হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম