সুপ্রিমকোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন, সম্পাদক দুলাল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ০৪:৫০আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৪:৫০

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২২-২০২৩ বর্ষের নির্বাচনে সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে মো. আবদুন নূরকে (দুলাল) বিজয়ী ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে নির্বাচন সংক্রান্ত নতুন সাব কমিটির প্রধান অ্যাডভোকেট অজি উল্লাহ ফলাফল ঘোষণা করেন।

এর আগে বিকালে সম্পাদক পদে পুনরায় ভোট গণনা নিয়ে সমিতি ভবনের সম্মেলন কক্ষের সামনে আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপিপন্থী  জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেলের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়। পরে ফল ঘোষণায় সভাপতির সঙ্গে সম্পাদক পদেও সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এর মধ্যে সভাপতি পদে সাদা প্যানেলের প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল)। মোমতাজ উদ্দিন ফকির পেয়েছেন ৩২৪৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল পেয়েছেন ২৪৭৯ ভোট।

আর সম্পাদক পদে মো. আবদুন নূর (দুলাল) পেয়েছেন ২৮৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. রুহুল কুদ্দুস (কাজল) পেয়েছেন ২৮৪৬ ভোট।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুইদিনব্যাপী ভোটগ্রহণ গত ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হয়। এরপর ১৭ মার্চ রাতে ভোট গণনা আলাদা আলাদা ১০টি টেবিলে সম্পন্ন হলেও নির্বাচন সংক্রান্ত সাব-কমিটি সব টেবিলের ফলাফল যোগ করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি। 

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি, সম্পাদক, সহসভাপতি দুটি, কার্যনির্বাহী সদস্য ৩টি সহ মোট ৭টি পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেল কোষাধ্যক্ষ, দুটি সহসম্পাদক, চারটি সদস্যসহ মোট সাতটি পদে বিজয়ী হয়েছেন।

সাদা প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নুর (দুলাল) সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন। সদস্য পদে বিজয়ী হয়েছেন তিন জন। নির্বাচিতরা হলেন-ফাতেমা বেগম, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুন্ডু।

নীল প্যানেলের বিজয়ী প্রার্থীগণ হলেন কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান। সাতটি সদস্য পদের মধ্যে নীল প্যানেল থেকে চার জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. গোলাম আক্তার জাকির ও মো. মঞ্জুরুল আলম (সুজন)।

নির্বাচন পরিচালনায় সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি নির্বাচন ভোটগ্রহণের কার্যক্রম পরিচালনা করেছেন। পরবর্তীতে এ কমিটি সরে দাঁড়ান।

গত ১৫ মার্চ ও ১৬ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮ হাজার ৬২৩ জন আইনজীবী ভোটারের মধ্যে ৫ হাজার ৯৮২ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট নেয়ার জন্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ৫২টি বুথ স্থাপন করা হয়। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ১৫ ও ১৬ মার্চ দুই দিনই সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুপ্রিমকোর্টের আইনজীবীরা ভোট দিয়েছেন।

কাযর্করী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি ও কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। এর মধ্যে কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট ডিজিটাল পদ্ধতিতে গণনা সম্পন্ন হয়। (খবর বাসস)

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান