২ বছর পর ফের প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ১৩:৩৬আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৩:৩৬

করোনাভাইরাস মহামারির কারণে গেলো দুই বছর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ হয়নি। তবে সম্প্রতি করোনার প্রকোপ কমে আসায় মানুষের স্বাভাবিক জীবনযাপন শুরু হয়েছে। দুই বছর পর জাতীয় ঈদগাহে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এজন্য জাতীয় ঈদগাহে জোরেশোরে চলছে প্রস্তুতির কাজ।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা গেছে, ঈদগাহ মাঠে বাঁশ দিয়ে প্যান্ডেল করার কাজ প্রায় শেষ।  বৃষ্টির শঙ্কায় প্যান্ডেলে টানানো হচ্ছে শামিয়ানা ও ত্রিপল। চারপাশেও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

২ বছর পর ফের প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়ারো সরদার অ্যান্ড সন্স। মাঠের মাইক ও বৈদ্যুতিক সংযোগের কাজও চলছে সমানতালে। গরমে মুসল্লিরা যাতে করে কষ্ট না পান, এজন্য সিলিং ফ্যান ও প্যাডেস্টাল ফ্যান বসানো হবে। এছাড়াও ওজুর ব্যবস্থাসহ স্থাপন করা হচ্ছে মোবাইল টয়লেট। 

২ বছর পর ফের প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

অন্যদিকে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তায় প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। চারিদিকে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। জাতীয় ঈদগাহে প্রায় ৮৪ হাজার মুসল্লির এক সঙ্গে ঈদের নামাজ পড়তে পারেন। নারীদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়।

২ বছর পর ফের প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

চাঁদ দেখা সাপেক্ষে, সোমবার (২ মে) কিংবা মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। এবছর জাতীয় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া ভালো না থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত করার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম