‘অসহায় মানুষের পাশে দলমত নির্বিশেষে সামর্থ্যবানদের দাঁড়াতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২২, ১৬:১৫আপডেট : ০১ মে ২০২২, ১৬:১৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দলমত নির্বিশেষে সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ধনী-দরিদ্র সবাই মিলে আমরা আমাদের ধর্মীয় ও জাতীয় উৎসবগুলো আনন্দের সঙ্গে পালন করবো।

রবিবার (১ মে) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অসচ্ছল জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বড়লেখা পৌরসভা মিলনায়তনে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। 

মন্ত্রণালয় থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশমন্ত্রী বলেন,  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাধারণ জনগণের কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছু করছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন যেকোনও প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’ প্রতিবারের ন্যায় বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ অসচ্ছল তিন শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়ায় সংগঠনটির নেতাকর্মীদের ধন্যবাদ জানান পরিবেশমন্ত্রী।

বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদসহ অন্যরা।

এরপর পরিবেশমন্ত্রী সিলেটে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। মন্ত্রী তার বক্তব্যে সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতবাসী করার জন্য পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী