চাঁদ দেখা না গেলে কালও বিক্রি হবে ট্রেনের টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২২, ১৬:৪৬আপডেট : ০১ মে ২০২২, ২০:৪২

রবিবার (১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে সোমবার (২ মে) টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। চাঁদ দেখা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার। রবিবার (১ মে) দুপুরে বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মাসুদ সারওয়ার বলেন, ‘চাঁদ দেখা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ  রবিবার চাঁদ দেখা না গেলে কাল সোমবার (২ মে) ও মঙ্গলবারের (৩ মে) টিকিট বিক্রি করা হবে। সব সিদ্ধান্তই চাঁদ দেখার ওপর ভিত্তি করে নেওয়া হবে। অনলাইন এবং কাউন্টার থেকে টিকিট প্রত্যাশীরা টিকিট নিতে পারবেন।’

দুটি ঈদ স্পেশাল ট্রেনসহ ৩৭ জোড়া ট্রেনে এবারের ঈদ যাত্রায় প্রতিদিন প্রায় ৬০ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রাজধানী ছেড়ে গেছেন বলে জানান কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার।

‘সহজ ডট কম’র পাবলিক রিলেশন্স ম্যানেজার ফরহাত আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদ দেখার পর রেলওয়ের পরবর্তী সিদ্ধান্তের ওপর ভিত্তি করে টিকিট বিক্রি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রেল কর্তৃপক্ষ যখনই সিদ্ধান্ত জানাবে, সে অনুযায়ী আমরা টিকিট বিক্রির ব্যবস্থা করবো।’

রেল কর্তৃপক্ষ বলছে, ঈদুল ফিতরের দিন কোনও আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না, শুধুমাত্র স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী