যুগান্তকারী কিছু পদক্ষেপে এবার রেলে ঈদযাত্রা সুষ্ঠু হয়েছে: রেলমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২২, ১৩:৩৬আপডেট : ০২ মে ২০২২, ১৩:৩৬

এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি না হ‌ওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘রেলপথ মন্ত্রণালয়ের নেওয়া বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ এর কারণে এবারের ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করা সম্ভব হয়েছে।’ 

সোমবার (২ মে) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এটা করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ঈদ পরবর্তী ট্রেনের যাত্রীদের একই সেবা দেওয়া সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছর ঈদ উপলক্ষে রেলওয়ে গত ২৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত তাদের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম করেছে। এবারের ঈদ যাত্রা যাত্রীদের কাছে কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ। ট্রেনে উঠতে যাত্রীদের কোনও হুড়োহুড়ি ছিল না। শোভন চেয়ারের যাত্রীরাও তাদের সিটে যেতে কোনও ভোগান্তিতে পড়েনি, দাঁড়ানো কোন লোক ছিল না। ছাদের যাত্রী নিয়ন্ত্রণ করা হয়েছে। এবার ট্রেনের কোন সিডিউল বিপর্যয় ঘটে নি। 

এছাড়া এনআইডি ছাড়া কেউ টিকেট কাটতে পারেনি। টিকেট যার ভ্রমণ তার মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এবার টিকিট বিক্রি করা হয়েছে। এর ফলে টিকিটবিহীন কোনও যাত্রী ট্রেনে যেতে পারেনি। ঢাকা শহরের পাঁচটি জায়গা থেকে আলাদা আলাদা অঞ্চলের জন্য টিকিট বিক্রি করা হয়েছে। প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোচ সংযোজন করা হয়েছে। রেল‌ওয়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ের নিয়মিত তদারকি ছিল বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম