পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দিলেন আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২২, ১৬:৪৯আপডেট : ০৪ মে ২০২২, ১৬:৪৯

দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘পুলিশকে সেবার মানসিকতা নিয়ে দেশ, রাষ্ট্র ও দেশের নাগরিকদের জন্য কাজ করতে হবে।’ মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় আইজিপি রাজধানীর মিন্টু রোডে পুলিশ ভবনে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান।পরে আইজিপি নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দেন।  

দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে তদূর্ধ্ব পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বুধবার (৪ মে) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের এআইজি মো. কামরুজ্জামান সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইজিপি বলেন, ‘আমরা সবাই যদি পরিবারের  সঙ্গে ঈদ উদযাপন করতে পারতাম, তাহলে ভাল হতো। কিন্তু দেশের জনগণের ঈদ উদযাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গেঈদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি। আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এজন্য এবারের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগ লাইন হলো ‘চাকরি নয়, সেবা’।’’

তিনি বলেন, ‘শান্তিকালীন সময়ে যুদ্ধ করে পুলিশ, আর যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনী। পুলিশ যুদ্ধ করে দেশবিরোধী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে।‌ যুদ্ধ করলে প্রাণহানি ঘটতে পারে। দেশপ্রেম না থাকলে যুদ্ধ করা যায় না। দেশপ্রেম ছাড়া দেশ আগায় না, সমাজ আগায় না, সভ্যতা আগায় না।’

 ঈদ উদযাপনে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, ‘এবারের ঈদে যাত্রা ভালো ছিল। তেমন কোনও সমস্যা হয়নি।’ তিনি এজন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

আইজিপি নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দেন। বাহিনী প্রধানের এ ধরনের আন্তরিকতায় পুলিশ সদস্যরা অভিভূত হয়ে পড়েন। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের