ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়ও বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২২, ১৩:১৫আপডেট : ০৭ মে ২০২২, ১৩:১৫

ঈদের ছুটি শেষে অনেকেই ফিরছেন ঢাকায়। তবে যারা ঈদের ঝক্কি-ঝামেলায় গ্রামে ফেরেননি তাদের অনেকেই এখন ফিরছেন। আবার জরুরি সেবায় নিয়োজিত অনেকেই ঈদে ছুটি পাননি, তারাও ঈদের পর ছুটি নিয়ে যাচ্ছেন গ্রাম। শনিবার (৭ মে) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। 

সকালে এয়ারপোর্ট স্টেশন গিয়ে দেখা যায়, সেখানে ফিরে আসাদের পাশাপাশি ভিড় করছেন ঢাকা ছেড়ে যাওয়া মানুষরাও। স্টেশন প্লাটফর্মে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত গায়ে গা ঘেঁষা ভিড়। রয়েছে রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, তারাকান্দি ও সিলেটসহ বিভিন্ন গন্তব্যের যাত্রী। 

স্টেশনে ট্রেনের অপেক্ষা করছেন পুলিশে কর্মরত জাহিদুল ইসলাম, কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘ঈদে ছুটি পাই নাই। তাই আজকে বাড়ি যাচ্ছি।’

পাশেই অপেক্ষা করছিলেন আব্দুর রহমান নামে আরও একজন। অবশ্য তিনি এসেছেন ঈদে ঢাকায় বেড়াতে আসা এক আত্মীয়কে ট্রেনে তুলে দিতে। আব্দুর রহমান বলেন, ‘ঈদের আগে আমার শাশুড়ি এসেছিলেন, ঈদ কাটালাম একসঙ্গে। এখন তিনি ফিরে যাচ্ছেন।'

ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়ও বেড়েছে

আবার ঈদের পর গ্রামে আত্মীয় স্বজনদের কাছে ঘুরতে যাচ্ছেন কেউ কেউ। আতিকুর রহমান নামে একজন বলেন, ‘আমার স্ত্রী গ্রামে যাচ্ছে। তাকে ট্রেনে তুলে দিতে এসেছি। ঈদে আমাদের একসঙ্গে গ্রামে যাওয়ার ইচ্ছা ছিল। ঝামেলা হবে ভেবে যাইনি। শেষে ঢাকাতেই ঈদ করেছি। এখন তাকে কিছুদিনের জন্য গ্রামে পাঠাচ্ছি। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে।'

সকালের দিকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ ছিল কমলাপুর স্টেশনেও। কমালাপুর থেকেই যাত্রী বোঝাই হয়ে ট্রেনগুলো ছুটছিলো গন্তব্যে। তার সঙ্গে যোগ হচ্ছে এয়ারপোর্ট স্টেশনের যাত্রীরা।

ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়ও বেড়েছে

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও কিছুটা কমতে থাকে। ট্রেন বিলম্বে ছাড়ার অভিযোগও করেছেন কেউ কেউ। 

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম