রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

‘বাংলাদেশকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সমন্বয় করতে হবে’

শেখ শাহরিয়ার জামান
০৮ মে ২০২২, ১৯:৪০আপডেট : ০৮ মে ২০২২, ২০:০০

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দুই মাসের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। বিভিন্ন পক্ষের উদ্যোগ থাকলেও যুদ্ধ সহসা থামবে, এমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। ওই অঞ্চল থেকে বিভিন্ন পণ্য বিশেষ করে গম ও সার বড় আকারে আমদানি করে বাংলাদেশ। এই দুটি পণ্য আমদানিতে বিকল্প দেশ নিয়েও চিন্তা করছে সরকার।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সুদূরপ্রসারী প্রভাব এখনও পুরোপুরি বুঝে ওঠা যাচ্ছে না। যুদ্ধ এখনও চলমান প্রক্রিয়ায় রয়েছে। অবশ্যই এই দ্বন্দ্ব সহসা চলে যাবে না। যদিও যুদ্ধবিরতি হতে পারে।’

পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে বাংলাদেশকে সমন্বয় করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এবং এরই মাঝে তুরস্ক ও ফ্রান্স দ্বিপক্ষীয়ভাবে এবং জাতিসংঘ মহাসচিবের একটি উদ্যোগ রয়েছে। সুতরাং, সবাই চেষ্টা করছে সেখানে যে মানবিক সংকট তৈরি হয়েছে, সেটির মোকাবিলা করার।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘যুদ্ধের ব্যাপ্তিটা অনেক বড় হয়ে গেছে এবং অবশ্যই রাশিয়ার সৈন্য এখন ইউক্রেনে অবস্থান নিয়েছে। এটি সহসা বন্ধ হয়ে যাবে—সে রকম মনে হচ্ছে না। এছাড়া ইউক্রেনের একটি গোষ্ঠী রাশিয়াকে সমর্থন করে। সুতরাং, তাদের ছেড়ে রাশানরা মনে হয় আসবে না।  অপরদিকে ইউক্রেনের নিজস্ব রাজনৈতিক শক্তি আছে এবং তারা কীভাবে কী চিন্তা করছে, সেটাও বিবেচনায় নিতে হবে।’

তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতি গভীরভাবে অবশ্যই বাংলাদেশকে পর্যবেক্ষণ করতে হবে।’

বাণিজ্য

ওই অঞ্চল বিশেষ করে রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশ থেকে যেসব পণ্য আমরা ক্রয় করে থাকি, সেগুলোর ক্ষেত্রে আমাদের কার্যকর বিকল্প চিন্তা করতে হবে বলে জানান মাসুদ বিনে মোমেন।

ওই অঞ্চল থেকে গম, সার এবং কিছু যন্ত্রাংশ আমদানি করা হয় জানিয়ে তিনি বলেন, ‘রফতানির বিষয়টি সে অঞ্চলের বেসরকারি খাতের ব্যবসায়ীরা সমন্বয় করার চেষ্টা করছে। গম ও সার আমাদের জন্য অত্যন্ত জরুরি। এখন আমরা চিন্তা করছি—এই দুটি পণ্য আমদানির ক্ষেত্রে কী করা যায়, যদি সমস্যাটি দীর্ঘস্থায়ী হয়।’

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পুরোপুরি প্রভাব বোঝার জন্য অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বেসরকারি খাতের সদস্যরা নিয়মিত পর্যালোচনা করছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কী কী বিকল্প হতে পারে, সেটি নিয়ে চিন্তাভাবনা চলছে বলে তিনি জানান।

 

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের