রাজধানীর কলবাগানে বাসের ধাক্কায় উজির আহমেদ (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন ফুচকা বিক্রেতা। সোমবার (৯ মে) সকাল ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের ছেলে মো. আব্দুল মাজেদ আহমেদ জানান, সকালে বাসা থেকে আমার ভাগনেকে মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় ভর্তি করানোর উদ্দেশ্যে বাবা ও আমার বোন কলাবাগানে স্ট্যান্ডে দাঁড়িয়ে সিএনজি চালিত অটোরিকশা ঠিক করছিলেন। সে সময় দুর্ঘটনার শিকার হয়।
তিনি বলেন, ‘সকালে কলাবাগান স্টাফ কোয়ার্টার ভাড়া বাসা থেকে বের হন তিনি। রাস্তায় আনোয়ার খান মর্ডান হাসপাতালের পাশে স্টাফ কোয়ার্টার ২ নং গেটের সামনে সিএনজি (অটোরিকশা) দাঁড় করিয়ে ভাড়া ঠিক করছিলেন।’
এ সময়ের সাভার থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী যাত্রীবাহী সাভার পরিবহনের একটি বাস সজোরে সিএনজি অটোরিকশাসহ তার বাবাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন বলে জানান তিনি।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান তিনি বলেন যাত্রীবাহী বাস ও সিএনজিটি জব্দ রয়েছে, বাস চালক পালিয়ে গেছে। এ ঘটনা সিএনজিচালক চান মিয়া সামান্য আহত হয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আর নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত উজির আহমেদ কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আউশ পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মোহাম্মদ আলী। বর্তমানে কলাবাগান স্টাফ কোয়াটারে এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিন ছেলে ও পাঁচ মেয়ের জনক ছিলেন উজির আহমেদ।









