‘ভূমিক্ষয় ও মরুকরণ প্রতিরোধে বাংলাদেশ যথাসাধ্য চেষ্টা করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৭:১৪আপডেট : ১১ মে ২০২২, ১৭:১৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ সরকার ভূমিক্ষয় ও মরুকরণ প্রতিরোধে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।  ভূমিক্ষয় এবং মরুকরণের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করে জাতীয় পরিবেশ নীতি সংশোধন করা হয়েছে। মরুকরণ, ভূমি অবক্ষয় এবং খরা মোকাবিলায় বাংলাদেশ ন্যাশনাল অ্যাকশন প্রোগ্রাম ২০১৫-২০২৪ প্রণয়ন করা হয়েছে।  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৫.৩ এবং কপ-১৩ এর সিদ্ধান্ত অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ভূমির অবক্ষয় নিরপেক্ষতা অর্জনের জন্য বাংলাদেশ স্বেচ্ছায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (১০ মে) রাতে আইভরি কোস্টের রাজধানী আবিদজানে অনুষ্ঠানরত জাতিসংঘ মরুকরণ প্রতিরোধ বিষয়ক ১৫তম সম্মেলনের ‘ল্যান্ড রিস্টোরেশন: এ পাথ টু সাসটেইনেবল পোস্ট প্যানডেমিক রিকভারি’ শীর্ষক ২য় রাউন্ড টেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, রাস্তার ধারে বৃক্ষরোপণ, উপকূলীয় বনায়ন এবং সামাজিক বনায়ন হচ্ছে বাংলাদেশের সফল ভূমিভিত্তিক অভিযোজন কার্যক্রমের প্রকৃষ্ট উদাহরণ।  আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মরুকরণ প্রতিরোধ এবং পানিসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন করেছি এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা প্রণয়নের কাজ চলমান আছে।  আমরা দ্রুত বর্ধনশীল ফসল, শাকসবজি এবং ফলের জন্য টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির সর্বোত্তম চর্চা চালু করেছি।  টেকসই ভূমি ব্যবস্থা চালু করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বরেন্দ্র অঞ্চলকে সবুজ এলাকায় পরিণত করা হয়েছে।

শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ প্রতি বছর প্রায় ৬৯,০০০ হেক্টর জমি হারাচ্ছে যা ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।  দেশের এক-তৃতীয়াংশ উপকূল রয়েছে যেখানে জোয়ারের পানির সংস্পর্শে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে।  প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে এক মিলিয়ন লোকের জোরপূর্বক অভিবাসন আমাদের ভূমি, জীবন, পরিবেশ, জীববৈচিত্র্য, বন ও বাস্তুতন্ত্রের জন্য বিরাট হুমকি সৃষ্টি করেছে।  মাটি, উদ্ভিদ ও প্রাণীজগত এবং বাস্তুতন্ত্রের ক্ষতি কোভিড-১৯ এবং ইবোলার মতো অভিনব রোগের ঝুঁকি বৃদ্ধি করছে।  বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল মরুকরণের হুমকিতে রয়েছে।  ভূমি পুনরুদ্ধার সবুজ পুনরুদ্ধার নিশ্চিত করতে পারে। মরুকরণ প্রতিরোধে বাংলাদেশ ইউএনসিসিডি সচিবালয়ের পাশাপাশি গ্লোবাল মেকানিজমের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে।

উল্লেখ্য, এরআগে পরিবেশমন্ত্রী আইভরি কোস্টের রাজধানী আবিদজানে চলমান সম্মেলনের  ‘হাই লেভেল ইন্টারেক্টিভ ডায়লগ অন ফিউচার প্রুফিং ল্যান্ড ইউজ: শিফটিং প্যাটার্নস ইন প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন’ শীর্ষক অধিবেশনে যোগদান করে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম