সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২২, ১৯:৩৯আপডেট : ১২ মে ২০২২, ১৯:৩৯

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহারের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও সশস্ত্র বাহিনী বিভাগের মধ্যে সমঝোতা স্মারক এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) রাজধানীতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতর) ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান।

বিএসসিএল-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসসিএল-এর পরিচালক ড. মো. সাজ্জাদ হোসেন; সেনাসদরের পরিচালক (সিগন্যালস) ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, সাবেক সচিব উজ্জল বিকাশ দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিএসসিএল-এর পরিচালনা পর্ষদের সদস্য, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ এবং বিমান বাহিনী ও ডিজিএফআই-এর প্রতিনিধি এবং বিএসসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে তিন বাহিনী (সেনা, নৌ এবং বিমান বাহিনী) ও ডিজিএফআই-বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর তিনটি ট্রান্সপন্ডার ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম