নরসিংদীতে তরুণীকে হেনস্তা করার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২২ মে ২০২২, ২০:২৬আপডেট : ২২ মে ২০২২, ২০:৪৪

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্তা করার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার (২২ মে) সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তিরও দাবি জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম, গত ১৮ মে আধুনিক পোশাক পরায় ঢাকা থেকে বেড়াতে যাওয়া তরুণীকে নরসিংদী রেলস্টেশনে তার দুই বন্ধুসহ হেনস্তার শিকার হতে হয়েছে। পরে মেয়েটি দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে নিজেকে উগ্র জনতার হাত থেকে রক্ষা করে। বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ নারীবিদ্বেষী কর্মকাণ্ড ও সব ধরনের সাম্প্রদায়িক অপতৎপরতা প্রতিরোধ ও পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানাচ্ছে এবং একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে। মহিলা পরিষদ নারীর স্বাধীন চলাচল নিশ্চিত করারও দাবি জানাচ্ছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের