পি কে হালদারকে ফেরাতে কাজ করছে পুলিশ: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ১৭:৩১আপডেট : ২৩ মে ২০২২, ১৭:৪৪

হাজার কোটি টাকা আত্মসাৎকারী এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারকে ফিরিয়ে আনতে দুদকের সহযোগী হিসেবে ভারতীয় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) যোগাযোগ করছে পুলিশ। 

সোমবার (২৩ মে) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ এ তথ্য জানান।

এর আগে আল মানার হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল জনির চিকিৎসার খোঁজ নেন তিনি। তাকে দেখতে যান আইজিপি। 

পি কে হালদারকে দেশে ফেরানোর উদ্যোগ আছে কিনা জানতে চাইলে বেনজির আহমেদ বলেন, “মূলত এটি তার (পি কে হালদার) বিরুদ্ধে দুদকের মামলা। আমরা দুদককে সহযোগিতা করছি। ইতোমধ্যে এনসিবি’র মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সে দেশ থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এনসিবি’র মাধ্যমে গ্রেফতারের চেষ্টা করেছিলাম। এখন ভারতের এনসিবির সঙ্গে যোগাযোগ রাখছি আমরা।’

উল্লেখ্য, গত ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পি কে হালদারকে গ্রেফতার করেছে দেশটির অর্থ সংক্রান্ত গোয়েন্দা সংস্থা—এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

নাম বদলে দেশটিতে অবস্থান করছিলেন পি কে হালদার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুদকের অনুরোধে পি কে হালদার ও তার সহযোগীদের গ্রেফতার করে ইডি।

/এআরআর/এফএ/এমওএফ/
সম্পর্কিত
পিকে হালদারের বান্ধবী নাহিদার ফ্ল্যাট-ভবনসহ জমি জব্দ
পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
জামিন পেলেন পি কে হালদারের সহযোগী তাজবীর হাসান
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম