আহত ছাত্রদলের নেতাদের পাশে এলডিপি মহাসচিব সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ০১:৩৭আপডেট : ২৫ মে ২০২২, ০১:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদল নেতাদের দেখতে হাসপাতালে যান এলডিপি (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। মঙ্গলবার (২৪ মে) রাত ১০ টার দিকে রাজধানীর বাসাবো’র হেলথএইড হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের তিন নেতাকে দেখে আসেন তিনি। এ সময় তিনি ছাত্রদল নেতাদের পাশে কিছুক্ষণ অবস্থান করেন, তাদের স্বাস্থ্যের খোঁজ নেন।

এলডিপির দফতরের একজন দায়িত্বশীল জানিয়েছেন, মঙ্গলবার ঢাবিতে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, জহরুল হক ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবরাহিম খলিলসহ আরও কয়েকজনকে দেখতে হেলথএইড হাসপাতালে যান শাহাদাত হোসেন সেলিম।

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘হামলা করে সরকারের পতন রক্ষা করা যাবে না। ছাত্রদলকেও পিছু হটানো যাবে না। ছাত্রদলের আহত নেতাদের রক্ত আগামী দিনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রগামী অবদান হিসেবে কাজ করবে’।

দফতর থেকে জানানো হয়েছে, উপস্থিত ছাত্রদলের নেতাদের সঙ্গে সেলিম কথা বলেন। আগামী দিনের আন্দোলনে আরও দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সেলিম।

/এসটিএস/এলকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম