চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ২১:০৮আপডেট : ৩১ মে ২০২২, ২১:০৮

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩১ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া নিয়োগপত্র, জাল অফিস আদেশ ও সিল উদ্ধার করা হয়েছে।’

প্রাথমিকভাবে গ্রেফতারকৃত ৪ জনের পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে সব তথ্যের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। বুধবার (১ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম