মিরপুরে বিজিবির গাড়ি ভাঙচুর ও পুলিশের মোটরসাইকেলে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২২, ১৯:১৩আপডেট : ০৪ জুন ২০২২, ১৯:১৩

রাজধানীর মিরপুরে গার্মেন্টস কর্মীদের আন্দোলনের মধ্যে বিজিবি একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এ সময় পুলিশের ১টি ও পার্ক করা আরো ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

শনিবার (৪ জুন) মিরপুর ১০-এর পাশে এ ঘটনা ঘটেছে। পল্লবী থানার পরিদর্শক তদন্ত আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, শ্রমিকদের আন্দোলনে কারও ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এর আগে, শনিবার দুপুরের পর থেকে গার্মেন্টস কর্মীরা মিরপুর ১৩, ১৪, ১০ নম্বরে অবস্থান করে। এ সময় বন্ধ থাকে যানচলাচল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে বেতন বাড়ানোর দাবি জানান তারা।

শ্রমিকরা অভিযোগ করেন, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বেতন বাড়াতে হবে। এরপর তাদের সঙ্গে আশপাশের গার্মেন্টসের শ্রমিকরাও বিক্ষোভ করে।

দফায় দফায় রাস্তা বন্ধ করে অবস্থান নেয় শ্রমিকরা। সন্ধ্যার আগে শ্রমিকদের সরিয়ে দিলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

/আরটি/এফএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম