কুমিল্লা-সাভার-মিটফোর্ডে নকল ওষুধ তৈরি চক্রের নেটওয়ার্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ১৪:৩৬আপডেট : ০৬ জুন ২০২২, ১৫:০০

রাজধানীর মিটফোর্ড ও কুমিল্লা থেকে দেশি-বিদেশি নকল ওষুধ তৈরি ও বাজারজাতকারী চক্রের ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (৬ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ডিবির লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লাখ পিস নকল ওষুধ ও চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে। ঢাকা মহানগরীর মিটফোর্ট, কুমিল্লা জেলার কাপ্তান বাজারের হিমালয় ল্যাবরেটরিজ ও ঢাকার সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চক্রের ১০ সদস্য গ্রেফতারকৃতরা হলো—মো. কবির হোসেন (৪৪), আইনুল ইসলাম (৩২), মো. মোরশেদ আলম শাওন (৩৫), আল আমিন চঞ্চল (৩৫), মো. সাগর (১৯), মো. আবির (২১), মো. রুবেল (২৩), মো. নাজিম উদ্দিন (৪২), মো. তৌহিদ (২৮) ও  মো. পারভেজ (৩২)।

চক্রটি দেশীয় নামি-দামি ব্র্যান্ডের বেশি প্রচলিত ওষুধ নকল করে বাজারে ছড়িয়ে দিতো। চক্রটির মূলহোতা মো. কবির হোসেন ও মোরশেদ আলম শাওন নকল ওষুধ তৈরি করে নাজিম উদ্দিন, আল আমিন চঞ্চল, মো. তৌহিদ, মো. সাগর, আবির, রুবেল, পারভেজ, আইনুলদের মাধ্যমে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ডিএমপির ব্রিফিং

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম