জিএসই ইকুইপমেন্টের ধাক্কায় বিমানের উড়োজাহাজ গ্রাউন্ডেড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ২২:২৪আপডেট : ০৬ জুন ২০২২, ২২:২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং বে-তে বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ জিএসই ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাউন্ডেড করা হয়েছে। উড়োজাহাজটি মেরামত শেষে পুনরায় সচল হতে কয়েকদিন লাগতে পারে।

সোমবার (৬ জুন) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, শনিবার (৪ জুন) রাতে এই দুর্ঘটনা ঘটে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি টো-ট্রাক্টর বিমানের পার্কিং করা উড়োজাহাজের সামনের অংশে আঘাত করে। উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের জন্য হেঙ্গারে নেওয়া হয়েছে। উড়োজাহাজের নির্মাতা বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করে মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনা তদন্তে বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একইসঙ্গে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বিমানের মুখপাত্র  তাহেরা খন্দকার বলেন, ‘বিমানের  উড়োজাহাজটি মেরামত করার জন্য বোয়িংকে জানানো হয়েছে। তাদের অনুমোদন আসার পর দুই দিনের মধ্যে উড়োজাহাজটি মেরামত করা হবে। উড়োজাহাজের ক্ষতির পরিমাণ কতটা তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।’

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান